
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম ব্রিজের নিচে ও পাশে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, ঠিকানা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ৮ম দফায় ১৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, সদস্য রাশেদা আক্তার, মল্লিকা পারভীন, সুমি আক্তার, বাদশা মিয়া, মোস্তফা মিয়া, নাজমুল হোসেন, আকিব হায়দার খান ও আরিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ