
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : যুক্তফ্রন্টের সাবেক সাংসদ খতিবে আজম ছিদ্দিক আহমদ (র) এর সুযোগ্য পুত্র, চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শোআইব নোমানীর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে । জনাব শোআইব নোমানী ৩ই জানুয়ারি রাত ১টায় ইন্তেকাল করেন, ৪ই জানুয়ারী বাদে আসর মাদ্রাসা সংলগ্ন বিলে অনুষ্ঠিত হয় । জানাযা পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন,মরহুমের ছেলে ডাঃ রাকিব, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিন, ফোরকান আহমদ,বালাগুল মুবিন মাদ্রাসার পরিচালক মুফতি এনামুল হক, মুফতি আবু তাহের, চট্টগ্রাম এমইএস কলেজের সাবেক প্রফেসর ড.আ ফ ম খালেদ হোসেন, সরওয়ার কামাল আজিজি, এতে বক্তারা বলেন,নোমানীর মৃত্যু একটি জাহানের মৃত্যু, তিনি পরহেজগার ও দ্বীনদার ব্যাক্তি ছিলেন,তিনি একজন দান বীর ছিলেন,তার হাতে দ্বীনের অতুলনীয় খেতমত হয়েছে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন