হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে গ্রামনি ইউনিক্লোর শীত বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে গ্রামনি ইউনিক্লোর শীত বস্ত্র বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধিঃ  চলমান শৈত্যপ্রবাহে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জেলার ধনতোলা ও সীমান্তবর্তী আলোয়াখোয়া ইউনিয়নে বেসরকারি সংস্থা সিআরডি’র মাধ্যমে পোশাক রপ্তানি কারক প্রতিষ্ঠান গ্রামীন ইউনিক্লো কোম্পানির সহযোগীতায় এ শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হানিফ,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, গ্রামীন ইউনিকো কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, অপারেশন ইনচার্জ হিরোকি ওকা, সিআরডি নির্বাহি পরিচালক আবু সাইদ, ধনতোলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম কচি প্রমূখ।
উল্লেখ্য এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুটি ইউনিয়নের শীতার্থের মাঝে ৬শ কম্বল বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!