
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মৃতি পাঠাগার নির্মান করা হয়েছে। আজ সোমবার সকালে নব-নির্মিত এ পাঠাগারের উদ্বোধন করেন সদর উপজলা নির্বার্হী অফিসার রানুয়ারা খাতুন। এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন মিঞা, বাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফেদা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠাগারে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু, শেখ রাসেলসহ মনীষীব্যক্তিবর্গের জীবনী সম্বলিত বই ও শিশু বিকাশের বই সংরক্ষন করা হয়েছে। এখান থেকে শিশু শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশী বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের কর্মজীবনে কাজে লাগবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান