
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলায় ৩৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ । রোববার (০২ জানুয়ারি) পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার পুশিন্দা এলাকার ফজলুর রহমানের ছেলে পল্লব(২৩), উত্তর মুরইল সাকোয়া এলাকার এনামুল হকের ছেলে মামুন সরদার(২৪) এবং মুরইল বাজার এলাকার সাইদুল ইসলামের ছেলে লিটন মন্ডল(২২)।
সোমবার (৩ জানয়ারী) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৮টার দিকে আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ পল্লব ও মামুনকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে রোববার রাত ৯টার দিকে আদমদীঘির মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ লিটনকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গোলাম ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল