
আলমগীর সিকদার: গাজীপুরে টঙ্গীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার খ্রিষ্টানধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করেছে লাভ বাংলাদেশ মিশন টঙ্গী চার্চ। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যার পর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড পূর্ব আরিচপুরে অবস্থিত লাভ বাংলাদেশ মিশনের টঙ্গী চার্চ এন্ড স্কুলে মাকেটিং ম্যানেজার এলবাড সরকারের পরিচালনায় স্থানীয় ৩০০ জন হতদরিদ্রের প্রতিজনকে একটি মুরগী ও ৩ কেজি চাউল বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় যুবলীগ নেতা মো: লিটন উদ্দিন সরকারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এলবাড সরকার বলেন, ২৫ ডিসেম্বর এ দিনটি খ্রিষ্টানধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বাংলাদেশে এই উৎসব বড় দিন (ক্রিসমাস ডে)নামে পরিচিত। দেশের অন্যান্য গির্জার ন্যায় এই গির্জার ভেতরেও উৎসবের বর্ণিল সাজে সাজানো হয়েছে। সারাদিন আনন্দ—উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করেছে খ্রিষ্টানধর্মাবলম্বী। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার—অনুষ্ঠান পালন করেছে খ্রিষ্টানধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার