
সিলেট প্রতিনিধি : ভুলবসত ঘরে থাকা কীটনাশক ঔষুধ পানে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার টাকির মোড়া গ্রামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত বানেছা বেগম (৪৭) টাকিরমোরা গ্রামের আছমান আলীর স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বানেছা বেগম (৪৭) গত ৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে থাকা সবজির কীটনাশক (মিরেট) ভুলবসত পান করেন। এতে তিনি সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরী ভিত্তিতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা