
মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ আনোয়ারুল হক, এএসআই (নিঃ) মোঃ শাহিন আলম, এএসআই(নিঃ) মোঃ কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া সাকিনস্থ জনৈক শহর আলী (৪০), পিতা-নুরুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ইং-১৭/১২/২০২১ তারিখে সন্ধ্যার সময় ৭:১০ ঘটিকার সময় ২২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটকৃত ব্যক্তি হলেন আকন্দবাড়িয়ার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহাজাহান আলী(৪৭)থানা,দর্শনা।তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২