হোম » সারাদেশ » রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ও ইটভাটা মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ও ইটভাটা মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ও ইটভাটা মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর দুপুর ১২ টায় দাথিয়াদিগর পিংকি পাম্পের পার্শ্বে হানিফ ফুড ভিলেজ হোটেলে ইটভাটা মালিক সমিতির ক্যাশিয়ার মোঃ জুবাইয়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার ও সাধারণ সম্পাদক আবু হানিফ খাঁন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ্, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম খান দুলাল, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নব নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান,
ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ ও উপজেলা ইটভাটা মালিক সমিতির নবগঠিত কমিটির সকল পর্যায়ের সদস্য বৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!