
মহেশপুর,ঝিনাইদহ: মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মামুনুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন, সাধারন সম্পাদক আবুল হোসেন লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর ল্যাবমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবর আলীপ্রমূখ। এরপর উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সরকারী কর্মকর্তা কর্মচারী,স্কুল কলেজের শিক্ষক, এনজিও কর্মী,সাংবাদিক ও সূধীবৃন্দ অংশ গ্রহন করেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত