হোম » সারাদেশ » খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

খুলনা প্রতিনিধি: খুলনায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, খুলনার রূপসা উপজেলার ধোপাখোলা গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রফিক গাজী (৪০), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জয়নাল (৫০)।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক নগরীর গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইজিবাইকের দু’জন যাত্রী ও একজন পথচারী আহত হয়েছে। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!