
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামীলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। গত মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদএর যৌথ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা উল্লেখ করে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। আওয়ামীলীগের সকল প্রকার দায়িত্ব থেকেসরাসরি যাদেরকে বহিস্কার করা হয়েছে তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
স্বর্ণপদক জয়ী বর্তমান চেয়ারম্যান সামস উদ্দিন পোগলদিঘা ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে এবং অপরজন উপজেলার মহাদান ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী আনিছুর রহমান জুয়েল এর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। পোগলদিঘা ও মহাদান ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করছেন এলাকাবাসী। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৭নং কামরাবাদ ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, একই ইউনিয়নের সাধারন সদস্য পদে ২ নং ওয়ার্ডের এসএম মাসুদ রানা ও ৭ নং ওয়ার্ডের মিজানুর রহমান এবং ভাটারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনিছুর রহমান একক প্রাথী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানাগেছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি