
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের কাটা পড়ে রিয়াজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে পীরগঞ্জ টু ভোমরাদহ রেল ষ্টেশনের মাঝামাঝি স্থান (সেনুয়া বাজার) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৯ নং ব্লকের দুবড়া গ্রামের মৃত বৈসাগুর ছেলে বলে জানা গেছে। পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার সোহরাব হোসেন সুজন জানায়, পীরগঞ্জ থেকে ৭০৫ আপ একতা ট্রেনটি ঠাকুরগাঁও যাওয়ার পথে সেনুয়া বাজার এলাকায় ৮ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান