
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল মোমিনকে গ্রেফতার করেছে র্যাব-১২। বগুড়া র্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া শাজাহানপুর থানা এলাকায় ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল মোমিন (৫০), পিতা-মোঃ মোজাম ফকির, নগর আমরুল শাহ পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া অবস্থান করেছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৩.৪৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোমিন বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান