
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দশর্না থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই(নিঃ) মোঃ কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ), মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ জনৈকা মোছাঃ নাজিরা খাতুন, স্বামী-মোঃ রবিউল ইসলাম এর বসত বাড়ির উওর পাশে গলির ভিতর হতে ইং-২৯/১১/২০২১ তারিখে সময় দুপুর ১:৩০ ঘটিকার সময় ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। আসামীদের নামও ঠিকানা১। মোঃ সালাউদ্দীন কাজল (৩৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-দক্ষিণ চাঁদপুর (টাওয়ার পাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ২। মোছাঃ আমেনা খাতুন (৪৫), স্বামী-মোঃ রশিদুল ইসলাম, পিতা-সুরাপ হোসেন, মাতা-চিয়ারন বানু, সাং-দক্ষিণ চাঁদপুর (লাইন পাড়া), উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয় সহ ০২ (দুই) জন পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য