হোম » সারাদেশ » দর্শনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

দর্শনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

মোঃ তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (৭ই নভেম্বর) রাতে ছয়ঘরিয়া গ্রাম থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আজাদ আলী (৪২) দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সোমবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে রবিবার রাত ৮টার দিকে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের দক্ষিণপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই এলাকায় হাসান ইলেকট্রনিক দোকানের সামনে নির্মাণাধীন রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আজাদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!