
হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম বলেছেন, আজকের প্রত্যেকটি শিশু আগামী দিনের ভবিষ্যত। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমরাই আগামী দিনের শেখ রাসেল। সোমবার বিকেলে নগরীর পশ্চিম খাসবাগ শিবরাম ফ্রেন্ডস্ধসঢ়; প্রি-ক্যাডেট স্কুল মাঠে শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষ্য চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা, কুইজ ও দাবা প্রতিযোগীতা অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এসব কথা বলেন।
অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সুইটের সভাপতিতে ও সদস্য সচিব অন্তর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু, রংপুর বিভাগের উপদেষ্টা তানভীর আহমেদ তুষার, শিবরাম ফ্রেডস্ধসঢ়; প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দসহ প্রশাসন ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল