হোম » সারাদেশ » বালিয়াডাঙ্গীতে ৫০তম জাতীয় সমবায় দিবসের র‍্যালী ও আলোচনা সভাঃ

বালিয়াডাঙ্গীতে ৫০তম জাতীয় সমবায় দিবসের র‍্যালী ও আলোচনা সভাঃ

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: এবারের সমবায় দিবসের শ্লোগান হলো, “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।” ৬ নভেম্বর  শনিবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বিশাল র‌্যালীর নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন  ও বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন ।
বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন,  বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, ও  উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হুদা  প্রমুখ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!