
এস আর নিরব যশোর: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেনসিডিলের এ চালান সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পোর্ট থানার পুটখালী গ্রামের আবু বক্কারের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)। ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, পাচারকারী ভারত থেকে মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে পুটখালী সীমান্তের তালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য