
রংপুর প্রতিনিধি: রংপুরের হারাগাছে পুলিশী নির্যাতনে তাজুল ইসলাম ওরফে গলাকাটা তাজুল (৫৫) নামে এক আসামীর মৃত্যু অভিযোগ উঠেছে মেট্রোপলিটনের হারাগাছ থানার পুলিশের বিরুদ্ধে। এঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেছেন স্থানীয় লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উতপ্ত রয়েছে। সোমবার সন্ধ্যায় হারাগাছ পৌরসভার নতুন বাজার বছিবানিয়ার তেপতী নাম স্থানে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওরফে গলাকাটা তাজুল ওই কাউনিয়া উপজেলার হারাগাছ থানার দালালহাট নয়াটারি গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হারাগাছ পৌরসভার নতুন বাজার বছিবানিয়ার তেপতি নামক স্থানে মাদক দ্রব্যসহ তাজুল ইসলাম ওরফে গলাকাটা তাজুলকে আটক করে হারাগাছ মেট্রোপলিটন থানার একদল পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার নামে কিলঘুষি দেয়াসহ ব্যাপক মারধোর করা করে পুলিশের সদস্যরা। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পুলিশ সদস্যরা এসময় তাকে আরও মারধোর করলে ঘটনাস্থলেই তাজুলের মৃত হয়। এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বিক্ষোভ বের করে। তারা প্রথমে হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে স্থানীয়রা।
পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে থানা ভাংচুর করার চেষ্টা করে। পরে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা রংপুর-হারাগাছ সড়কের হক বাজার এলাকায় অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য