
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টার দিকে সলঙ্গা- ঘুড়কা আঞ্চলিক সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের পানিতে ডুবে তিনি ঘনটাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে।নিহত সৈয়দ বনিউল আলম বিপু স্থানীয় সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ও সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের তারিকুল ইসলাম মাস্টারের ছেলে। স্থানীয়রা জানান,
মোটরসাইকেল যোগে সলঙ্গা থেকে ঘুড়কা যাচ্চিল বিপু বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় পৌছিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের পানিতে ডুবে তিনি ঘনটাস্থলেই মারা যায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।