
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে শিকারীদের ফাঁদ থেকে প্রায় তিন শতাধিক বক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন। ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত চলনবিল অধ্যুষিত উপজেলার খুবজীপুর, বিলশা, হরদোমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলসহ প্রায় ১০টি মাঠে পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও তমাল হোসেন। অভিযানে পাখি শিকার করা ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারী বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই শতাধিক বক বস্তা বন্দি ও শতাধিক বক খাচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়।
পরে মাঠের মধ্যেই পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে বক পাখি গুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন ইউএনও। তবে ইউএনও‘র উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা সবাই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী নাজমুল হাসান, মেহেদী হাসান তানিম, রাসেল আহম্দে, সাদেক হাসান ও মনির হোসেন। ইউএনও তমাল হোসেন বলেন, জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। ভোরে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে প্রায় তিন শতাধিক বক পাখি উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। তাছাড়াও উপজেলা ব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল