
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীতে দেশব্যাপী সাম্প্রদায়িক কর্মকান্ডের প্রতিবাদে ফেনীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় ফেনী পৌর থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহম্মদ। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার তপন, দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী