হোম » সারাদেশ » লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভা কার্যালয় হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২১ উদযাপন উপলক্ষে পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, আব্দুস সালাম, আব্দুস ছালাম, রবিউল ইসলাম আউয়াল, মহিলা কাউন্সিলর ফেরদৌসী রহমান বিউটি, সুজাতা বেগম, ফাতেমা খাতুন, সচিব হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারী, এলডিএ দিলীপ চন্দ্র রায়সহ কর্মকর্তা-কর্মচারী ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভা এলাকায় মোট ২৬টি পূজা মন্ডপের প্রতিটিকে ৩হাজার করে মোট ৭৮হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!