
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট কমিয়ে আনতে ৬ মাসের সেমিস্টার ৪ মাসে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস বলছে, দীর্ঘ ১৮ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান ছিলো। বিশ্ববিদ্যালয় খোলার পরও অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা জানায়, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে ৫৮ তম একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ৪ মাসে সেমিস্টার সম্পন্ন করার জন্য নীতিমালা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাস আওয়ার ঠিক রেখে প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করে নেয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা