
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): নোয়াখালীর চাটখিলের শ্রীনগরে ৩০ কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবার সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারিরা হলো শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও দাসের বাড়ির নুর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুয়া আইয়ুব শামীম কে আটক করা হয়।এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে একই এলাকার দাসের বাড়িতে অভিযান করে মাদককারবারি আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য