
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এস. সি উচ্চ বিদ্যালয়-এর ২য় তলা ভবনের সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার খুনিয়াগাছ এস. সি উচ্চ বিদ্যালয় এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সভাপতি মোজাম্মেল হক সরকার মানিক, খুনিয়াগাছ এস. সি উচ্চ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে খুনিয়াগাছ এস. সি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত