
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গত ২ সেপ্টেম্বর নরসিংদীর ৩ শিক্ষার্থীদের কাছ থেকে পৌর কবরস্থানের সামনে থেকে বেলা ১২ টার দিক মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ সেপ্টেম্বর মামলার প্রেক্ষিতে গতকাল ২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে চিহ্নিত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, গত ২ সেপ্টেম্বর ছিনতাইয়ের ঘটনায় ৩ সেপ্টেম্বর পঞ্চবটীরপুকুর পাড়ের সাদ্দাম, আলাউদ্দিনসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় ঐ দিন পঞ্চবটী পুকুর পাড়ের সাদ্দাম ও কমলপুর আমলাপাড়ার আরমান কে গ্রেফতার করে পুলিশ। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর দিক নির্দেশনায় এস আই আব্দুর রহমান সঙ্গীয় নিয়ে সাদ্দাম ও আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান ও ফাহিম কে গ্রেফতার করে।
জিসান ও ফাহিম এর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ নামে আরোও একজন কে গ্রেফতার করে পুলিশ। এসময় ফরহাদের নিকট থেকে গত ২ সেপ্টেম্বরে ছিনতাই হওয়া দুইটি মোবাইল সহ আরোও তিনটি মোবাইল উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। এবিষয়ে ভৈরব থানার ওসি (অপারেশন) তারিকুল ইসলাম জুয়েল বলেন ২ সেপ্টম্বর ছিনতাইয়ের ঘটনায় ৩ জন কে গ্রেফতার করে দস্যুতার মামলায় কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য