
নাটোর প্রতিনিধীঃ নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য ১টি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়ি ভিতর হতে ১টি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। এসময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। গাজা ব্যবসায়ী জুয়েল শেখ ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
উপজেলা নির্বাহী আফিসার আব্দুল্লাহ- আল মামুন বলেন,নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখের বাড়ির ভিতর থেকে আনুমানিক ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।পরে ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য