
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজীর টেক এলাকার ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে শরীফ মিয়া (১৪) নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ ১৭ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি কিশোররের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত শরীফ মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত শরীফ ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা গ্রামের হুমায়ুন ফকিরের বাড়ির ভাড়াটিয়া। শরীফ প্রতিদিনের ন্যায় রিকশা নিয়ে জীবিকা নির্বাহের জন্য বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরে আসেনি শরীফ। নিহত শরীফের হত্যার ঘটনায় পরিবারের সদস্যরা বলেন তাকে হত্যা করে তার অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এস আই জাহাঙ্গীর আলম বলেন, ভৈরব থানা এলাকায় ডিউটি অবস্থায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পার্শ্বে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজির টেকে রিকশা চালক শরীফ এর বস্তাবন্দি লাশ দেখতে এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখে ঘটনাস্থলে গিয়ে আমরা রিকশা চালক শরীফ মিয়া (১৪) নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করি। এসময় ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য