
আমিনুল ইসলাম, ইবিঃ করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা, ফোকলোর স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান। তিনি আজ (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে ইন্তেকাল করেছেন। ড. সাইদুর রহমান করোনা আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা ইবনে সিনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ইবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
সকলের আহাজারীতে মুহুর্তের মধ্যে ক্যাম্পাসের বাতাস ভারী হয়ে উঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। শোকবার্তায় উপাচার্য বলেন, ড. সাইদুর রহমানের মৃত্যুতে আমরা একজন দক্ষ ও যোগ্য শিক্ষককে হারালাম। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা