হোম » অপরাধ-দুর্নীতি » কামারখন্দে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামারখন্দে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাজিদ হাসান মুন কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবা সহ নাঈম ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। নাঈম উপজেলার চৌবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়ী এলাকা থেকে  ২শ’৯৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী নাঈমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!