প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২০, ১১:০৬ পি.এম
কামারখন্দে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাজিদ হাসান মুন কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবা সহ নাঈম ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। নাঈম উপজেলার চৌবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়ী এলাকা থেকে ২শ’৯৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী নাঈমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.