হোম » অপরাধ-দুর্নীতি » বিনন্দেরপাড়ায় এক বস্তা পলিথিনসহ গ্রেফতার- ১

বিনন্দেরপাড়ায় এক বস্তা পলিথিনসহ গ্রেফতার- ১

রবিউল হাসান লায়ন,জামালপুর : জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া মোড়ে গতকাল সন্ধ্যায় ২৯ কেজি ৩০০ গ্রাম পলিথিন সহ দিগপাইত ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী গ্রামের জুলহাস (৪০) নামের এক পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানা যায়, জুলহাস দীর্ঘদিন যাবৎ সরকারের নিষিদ্ধ পলিথিন গোপনে বিভিন্ন দোকানে বাজারজাত করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের নির্দেশে জামালপুর সদর থানার এসআই কবীর উদ্দিন তাকে ২৯ কেজি ৩০০ গ্রাম পলিথিন ও একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন বলেন, সরকার পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পলিথিনমুক্ত জামালপুর গড়ার জন্য বিভাগীয় কমিশনারের নির্দেশনা রয়েছে। প্রতিটি হাট বাজারে পলিথিন যেন ব্যবহার না হয় সেজন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পলিথিনমুক্ত বাজার গড়ার জন্য নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এর পরেও অসাধু কিছু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিথিন গোপনে বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জুলহাসকে গ্রেফতার করেছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান বলেন, পলিথিন ব্যবসায়ী জুলহাসের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!