
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ হানিফ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সী, জেলা যুবদলের সদস্য মুসা হায়দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম শিবলী, যুবদলনেতা ফয়সাল,জেলা তাঁতী দলের সদস্য ওসমান মাঝি,
ছাত্রদলের ইউনিয়নের সাবেক সভাপতি এম. শিপন আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হায়দার,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল তাঁতীদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে ছিলেন রূপসদী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আলামিন মাঝি। বক্তারা বলেন, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয় এবং দেশের মহামারী করোনা হাত থেকে রক্ষার জন্য দোয়া করা হয় ও সাবেক প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম