হোম » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণ

জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  রাঙ্গুনিয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল। প্রতিযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসাসহ ৩০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!