হোম » প্রধান সংবাদ » উত্তর গিদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জানালা বন্ধ করে দোকানঘর বসিয়ে ব্যবসা করছেন সভাপতি

উত্তর গিদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জানালা বন্ধ করে দোকানঘর বসিয়ে ব্যবসা করছেন সভাপতি

শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার  গিদারী ইউনিয়নের উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জোরপুর্বক দখল করে স্কুলের জানালা বন্ধ করে দোকানঘর   উত্তোলন এবং দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন বিদ্যালয়টির  সভাপতি জাহিদুল ইসলাম জাকির। পরে ঐ দোকানঘরটি টিনসেট থেকে ইটের ঘর নির্মাণ করতে গেলে এলাকাবাসীর চাপের মুখে ইটের গাথুনি বন্ধ করলেও দীর্ঘদিনেও ঐ দোকানঘর অপসারণ না করে উল্টো অন্যের কাছে পজেশন বিক্রি করায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং

 

কমিটির সদস্য কর্তৃক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ঐ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রেজ্যুলেশন করেই এইসব অবৈধ স্থাপনাগুলো অপসারণের জন্য লিখিতভাবে ইউএনও মহোদয়কে জানিয়েছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!