
জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক যুবক। আজ সকালে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের লোহাকাচি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বেলুয়া গ্রামের মো: হাবিবর রহমানের(খান সাহেব) ছেলে মোঃ মোতালেব সরকার(৩০)। স্থানীয় সূত্রে জানা যায় যাদুরাণী বাজারে আসার সময় লোহাকাচিতে একটি পিকাপের সাথে ক্রসিং হওয়ার সময় মটরসাইকেলের চাকা স্লিপ করায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। যার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য