
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মানবিক রাজনীতির উদাহরণ তৈরি করেছে। এই করোনাকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুর জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ করোনা আক্রান্ত মানুষসহ প্রায় ১লাখ ৫০হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ১ কোটি টাকা নগদ সহায়তা প্রদান করেছে। এই ভাবে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দূর্যোগে সবসময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৪নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ১৪নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরোয়ারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন, সরোয়ার হোসেন শান্ত, অধ্যাপক জাকির হোসেন রুকু, শাহরিয়ার উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ ফিজোর, সদস্য সাইফুল ইসলাম মনোহর, শফিকুল ইসলাম মুকুল, খলিলুর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন বাবুল, মোঃ মাসুদ করিমসহ ১৪নং সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২