হোম » প্রধান সংবাদ » নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মা নিহত 

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মা নিহত 

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের পিটিআই এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মা নিহত হয়েছেন। সময় চালক সন্তান গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাটোর-রাজশাহীমহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর বাগাতিপাড়া উপজেলার সোনাপুর হিজলি পাবনা পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী হেনা বেগম তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর আসছিলেন। এসময় পিটিআই মোড় এলাকায় একটি দ্রুতগামী বাস মোটরসাইকেল দিকে ধাক্কা দেয়। এসময় চালক সন্তান রুদ্র ও মা হেনা বেগম গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে মা হেনা বেগম মারা যায়। আর চালক সন্তান রুদ্রর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অপর সন্তান ছিটকে দূরে পড়ে যায়, তবে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!