হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হিজরা সরদার রুবেলের মোটরসাইকের চাকায় পিষ্ট হয়ে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পস্তমপুর বিমান বন্দর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  নিহত নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেন বলেন, দুই ভাই বোন মিলে খালাবাড়িতে যাচ্ছিলাম বাবা বিমাবন্দর এলাকায় অটোচার্জারে তুলে দিচ্ছিল এমন সময় হিজরা রুবেল দ্রুত গতীতে বাবা উপরে মোটরসাইকেল তুলে দেয়। মোটরসাইকেলে বাবা ক্ষত বিক্ষত হয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসাতাল ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পৌছা মাত্রয় বাবার মৃত্যু হয়। নূর মোহাম্মদ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সামিজ সরকারের ছেলে। নিহত নূর মোহাম্মদের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মুরাদ মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। বাবাকে হারিয়ে সুখি পরিবারটি চরম বেকায়দায় পড়ল।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ে হিজরাদের সরদার রুবেল নিজেকে খুব প্রভাবশালী মনে করে। প্রকাশ্যে মদ্যপান করে এ্যাপাচি আরটি মোটরসাইকেল নিয়ে দাপটে চলাফেরা করলেও প্রশাসনও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা গ্রহণ হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!