
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের পিটিআই এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মা নিহত হয়েছেন। সময় চালক সন্তান গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাটোর-রাজশাহীমহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর বাগাতিপাড়া উপজেলার সোনাপুর হিজলি পাবনা পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী হেনা বেগম তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর আসছিলেন। এসময় পিটিআই মোড় এলাকায় একটি দ্রুতগামী বাস মোটরসাইকেল দিকে ধাক্কা দেয়। এসময় চালক সন্তান রুদ্র ও মা হেনা বেগম গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে মা হেনা বেগম মারা যায়। আর চালক সন্তান রুদ্রর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অপর সন্তান ছিটকে দূরে পড়ে যায়, তবে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর