
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে ছোনকা বাজার এলাকায় একটি হোটেল থেকে আব্দুস সালাম (২১)
নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুস সালাম তাড়াশ ধাপতেতুলিয়া এলাকার বয়তুল্লাহ প্রাং এর ছেলে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডার হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়। জানাগেছে, গত ২৮ সেপ্টেম্বর তাড়াশ ধাপতেতুলিয়া বাড়ী থেকে ছোনকা হোটেলে কর্মচারীর কাজ করার জন্য আসে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত্রির খাবার খেয়ে শুক্রবার (৯ অক্টোবর) রাত্রি ১০টায় ঘুমে পরে সালামসহ আরো ছয় জন কর্মচারী।
সকালে ঘুম থেকে সবাই উঠে কিন্তু সালামের কোন সাড়া না পেয়ে সহপাঠি রাজু (১৩) তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। হোটেল মালিক বিষয়টি পুলিশকে খবর দিলে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইফুল
ইসলাম জানান, সালামে হার্ডের সমস্যা ছিল। ডা: তাকে হার্ডে রিং পড়াতে বলেছিল। এ বিষয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, হোটেলে থাকা সিসি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত। তাই লাশটি উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান