
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে ” আমাদের শ্রীপুর” এর উদ্যোগে ধর্ষন বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর)বেলা দশটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে মানববন্ধনে আসা মানুষেরা একটি বিক্ষোভ র্যালি বাজার পদক্ষিণ করে শ্রীপুর রেলওয়ে প্লাটফর্মে গিয়ে শেষ হয়।এসময় শ্রীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সমাজ, যুব সমাজ শ্রীপুরের সকল স্তরের সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেয়া মানুষেরা জানান, বর্তমানে আমাদের দেশে বেড়ে যাওয়া ধর্ষণ একটি ব্যাধি হয়ে দাড়িয়েছে। ধর্ষকদের কোন দল, ধর্ম নেই । এরা হলো সমাজের প্রকৃত কীট। এদেরকে প্রতিরোধ করতে হবে সামাজিক তথা রাষ্ট্রীয়ওভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের আইন অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন। তারা আরো বলেন,পারিবারিক মূল্যবোধ,ধর্মীয় অনুশাসন এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল হলে ধর্ষণের ঘটনা কমে যাবে। তাছাড়া ধর্ষকদের কঠিন শাস্তির ব্যবস্থারও দাবি জানান মানববন্ধনে আসা মানুষেরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান