
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার না হওয়ায় বাদী নিরাপত্তাতায় ভূগছে সংবাদটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মোছাঃসুন্দরী ওফে জাহানারা। গত (৭ অক্টোবর) ২০২০ইং রোজঃ বুধবার বগুড়ার থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার প্রতিকার ২ নং পাতায় একের কলামে প্রকাশত সংবাদটির প্রতিবাদে গত (১১ অক্টোবর) রোজঃ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী ।
তিনি তার সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন বগুড়া জেলার নোটারী পাবলিক এর সম্মুখে এফিডেভিট মাধ্যমে আমি মোছাঃ সুন্দরী আক্তার ওরফে জাহানারা পিতাঃ মোজাফফর গ্রামঃ হেউটনগর থানাঃ ধুনট জেলাঃ বগুড়া জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম, পেশা গৃহিণী, বয়স ২৫ ব্ৎসর । ধর্ম্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে, আমি মোছাঃ সুন্দরী আক্তার ওরফে জাহানারা বাদী হইয়া ১নং মোঃ রফিকুল ইসলাম, ২নং মোঃ আব্দুল আহাদ উভয়ের পিতা মৃত আজাহার আলী গ্রামঃ ধুলাউড়ি, থানাঃ ধুনট জেলাঃ বগুড়াগণের বিরুদ্ধে স্থানীয় ধুনট থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী/০৩)এর ১১(গ)/৩০ ধারায় এজাহার দায়ের করিয়াছি ।
তাহার ধুনট থানার মামলা নং ১৬ তারিখে ২৬/০৬/২০২০এবং জি আর ১২৩/২০২০(ধুনট) এবং যাহা বিচারাধীন রহিয়াছে। উক্ত নং মামলার বিষয় লইয়া আমাদের উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও আপোষ হইয়াছে। আমার ও আসামী রফিকুল ইসলামের মধ্যে ইতিপূর্বে যে তালাক হইয়াছে আমি তাহা মানিয়ে লইয়াছি। আমাদের মধ্যে বর্তমানে আর কোন বিবাদ নাই। পরবর্তীতে আমি আসামীর উপর আর কোন দাবী দাওয়া কি অভিযোগ করিব না। উপরোক্ত জি আর ১২৩/২০২০(ধুনট) মামলার আসামী রফিকুল ইসলাম ও আসামী আব্দুল আহাদ জামিনে মুক্তি পাইলে কিংবা অব্যাহতি পাইলে আমার কোন আপত্তি থাকিবে না।
সাক্ষীগণও আর উক্ত জি আর ১২৩/২০২০(ধুনট) মামলায় সাক্ষ্য দিবে না। বিচারিক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে করিয়া লইব। অতএব ধুনটের নারী নির্যাতন মামলার নিরাপত্তাহীনতায় ভুগছি সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন আমি সুস্থ মস্তিষ্কে আমার নিজ গ্রামের বাবার বাড়ি থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি উক্ত সংবাদটির সাথে সত্যতার কোন মিল নেই সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা। আমি মামলার বাদী মোছাঃ সুন্দরী আক্তার ওফে জাহানারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান