হোম » সারাদেশ » জনবল সংকটে ভুগছে নাউতারা উপ-স্বাস্থ্যকেন্দ্র

জনবল সংকটে ভুগছে নাউতারা উপ-স্বাস্থ্যকেন্দ্র

0-4064x3074-0-0#

মোঃ লিখন ইসলাম  (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল ইউনিয়ন নাউতারা ইউনিয়ন। ইউনিয়নটির দক্ষিণ সীমানা জলঢাকা উপজেলার সাথে সংযুক্ত। পূর্ব দিকে রয়েছে খালিশা চাপানী ইউনিয়ন, পশ্চিমে ডিমলা ইউনিয়ন এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকে গয়াবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়ন অবস্থিত। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা নাউতারা উপ-স্বাস্থ্যকেন্দ্র।
তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বর্তমানে উপ-স্বাস্থ্যকেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মাঈনুল হক মিলন। সীমিত জনবল নিয়ে তিনি সেবা কার্যক্রম চালিয়ে গেলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয় বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে কোনো মেডিকেল অফিসার নেই, নেই কোনো ফার্মাসিস্ট। এছাড়াও এমএলএসএস (MLSS) দীর্ঘদিন ধরে শূন্য থাকায় স্বাস্থ্যকেন্দ্রের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর মতে, দ্রুত একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট এবং একজন এমএলএসএস পদে জনবল নিয়োগ করা হলে ও একটি প্যাথলজি ল্যাব স্থাপন করা হইলে নাউতারা ইউনিয়ন সহ আশে পাশের এলাকার হাজারো মানুষ আরও সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
চিকিৎসা সেবা নিতে আসা কালাম,আলম, রফিক, আছিয়া, জরিনা ও রহিমা সাথে কথা হইলে ছন্দনাম রহিমা নামের  একজন বৃদ্ধা বলেন, মুই বিধবা মানসি ভাল ডাক্তার দেখেবার টাকা পাইসা নাই, যদি এইটে কোনা আরো ভালো চিকিৎসা পানুং হয় তাহইলে হামার গরীব মানসিগিলার আরো ভালো হইল হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী মেডিকেল অফিসার ডিপ্লোমা ডাক্তার মাইনুল হক মিলন বলেন, আমি দীর্ঘদিন যাবত একাই চিকিৎসা দিয়ে আসতেছি কিন্তু এতো বড় জনবহুল এলাকায় চিকিৎসাসেবা দেওয়া আমার একার পক্ষে কষ্টকর হয়। যদি এখানে একজন মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট একজন এমএলএসএস থাকতো তাহলে আরো ভালোভাবে উক্ত উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে উক্ত  এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে হাজারো অসুস্থ মানুষের কষ্ট লাঘব করা যেত।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!