
আবুল হাশেম
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন- বাঘা থানাধীন ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০১৯ তারিখে শহিদুল ইসলামকে শুকনা গাঁজা বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সাজা প্রদান করেন।
সাজা পরোয়ানা থানায় আসার পর অফিসার ইনচার্জ জনাব মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আমিরুল সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বালিয়াডাঙ্গী তে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার
জনবল সংকটে ভুগছে নাউতারা উপ-স্বাস্থ্যকেন্দ্র
জটিল রোগে আক্রান্ত মিঠু মীরের চিকিৎসায় সহযোগিতার আহ্বান