
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এক ইউপি সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে ওই ইউপি সদস্যর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার রাজকুমার গোস্বামী বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজকুমার গোস্বামীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তার ঘর থেকে ১০১ পিচ ইয়াবা, ৮০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, দুই পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে এসব মাদক ও সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, ইউপি সদস্য রাজকুমার গোস্বামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
পাটের আঁশ ছাড়ানোর আগেই নদীগর্ভে কৃষকের স্বপ্ন; সরকারি সহায়তার দাবি
কাউখালীতে ১ হাজার অসহায় মানুষের মাঝে ১০ টন জিআর চাল বিতরণ
কাউখালীতে গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম