
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর যৌথ অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন অনিয়মের কারনের ৩৫হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার হাসপাতাল রোড় ও শিমলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিজা রিছিল ও ড্রাগ সুপার শ্রী রানী গোপ।
সূত্র জানায়, উপজেলার হাসপাতাল রোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর যৌথভাবে পরিচালিত অভিযানে ড্রাগ লাইসেন্স না থাকায় একতা ফার্মেসিকে ৫হাজার টাকা, দোকানের গ্যালারিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা, শিমলা বাজারের কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা এবং আনন্দ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার ঔষধের দোকান, বেকারী, মিষ্টির দোকান, হোটেল-রেষ্টুরেন্টে ঘনঘন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করলেও অনিয়মের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আরও পড়ুন
পাটের আঁশ ছাড়ানোর আগেই নদীগর্ভে কৃষকের স্বপ্ন; সরকারি সহায়তার দাবি
কাউখালীতে ১ হাজার অসহায় মানুষের মাঝে ১০ টন জিআর চাল বিতরণ
কাউখালীতে গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম