
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া খা মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ মিঠু মীর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফিশার, কিডনি ও লিভারের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। স্বল্প আয়ের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এ অবস্থায় সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে মিঠু মীরের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
স্থানীয় সামাজিক সংগঠন কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ ও ব্লাড ব্যাংক ইতোমধ্যে বিভিন্নভাবে তার পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মিঠু মীরের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করতে আগ্রহীরা তার বিকাশ নম্বর: ০১৭৮৭-১৮৮১০০-এ সহায়তা পাঠাতে পারবেন। এদিকে, পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে মিঠু মীরের দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। তারা বলেন, মানুষের সামান্য সহযোগিতা ও মহান আল্লাহ তাআলার রহমতে তিনি আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন।

আরও পড়ুন
জনবল সংকটে ভুগছে নাউতারা উপ-স্বাস্থ্যকেন্দ্র
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১
ধুনটে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা